• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘সজীব ওয়াজেদ জয় লীগ’ অনুমোদিত নয়: জয়

সিসি নিউজ: জয়সম্প্রতি ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ নামের একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। তবে ওই সংগঠনের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ওয়াশিংটনে পৌঁছে সোমবার রাতে জয় তার ফেসবুকে একথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে জয় বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি ভালোভাবেই ওয়াশিংটনে পৌঁছেছি। একটা খবর আমার নজরে এসেছে যে, কেউ ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ খুলে বসেছে। এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমার পরিবার এবং আমি চাই না যে অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক। এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার পিতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ