• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘বাংলাদেশকে পাকিস্তানের মতো বানাতে চান খালেদা’

amu_dhakatimes_123260ঢাকা: গুপ্তহত্যা ও জঙ্গি হামলার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দায়ী করলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) বাংলাদেশকে পাকিস্তানের মত অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চান। এ জন্যই দেশে একের পর এক প্রতিহিংসামূলক হত্যাকা- ঘটছে।’
মঙ্গলবার টঙ্গীতে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে মোটর সাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মোট ৫৬২টি মোটর সাইকেল বিতরণ করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘জনগণের কাছে আজ তারা (গুপ্তহত্যার নির্দেশদাতা) চিহ্নিত হয়েছে। তাদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেশের অগ্রগতিকে এগিয়ে নিতে হবে।’
শিল্পমন্ত্রী বলেন, ‘অনেকেই শিল্প কারখানা করার কথা বলে জমি বরাদ্দ নিয়েছেন। কিন্তু সেখানে তারা কোন শিল্প কারখানা স্থাপন করেননি। তারা সেখানে হাউজিংসহ নানা অবকাঠামো স্থাপন করেছেন। কিন্তু এখন থেকে শিল্প মন্ত্রণালয়ের এক কাঠা জমিও আর লিজ দেয়া বা বিক্রি হবে না। আগে যা লিজ বা বিক্রি হয়েছে তা উদ্ধার করে শিল্প স্থাপনের জন্য বরাদ্দ দেয়া হবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় দ্রুত পৌঁছে দিতে এবং স্বাস্থ্য কর্মীদের কষ্ট লাঘব করতে তাদের মধ্যে মোটর সাইকেল বিতরণ করা হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের নারী কর্মকর্তাদের গাড়ি দেয়া হয়েছে। সামনে সব স্বাস্থ্য কর্মকর্তাকে জিপ দেয়া হবে।’
স্বাস্থ্য কর্মীদেরকে মন্ত্রী বলেন, ‘আমার কাছে তথ্য আছে অনেকেই ঠিক মত কাজ করেন না। যারা ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দ্বীন মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিব আব্দুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ