আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির জঙ্গিবাদ বিরোধী কনভেনশনে তিনি এই হুঁশিয়ারি দেন। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এতে সভাপতিত্ব করেন।
প্রসঙ্গত, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে নিয়ে চারদলীয় জোট গঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি।
পরবর্তিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করতে ২০১২ সালের ১৮ই এপ্রিল চারদলীয় জোটের কলেবর বাড়িয়ে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) অন্যান্য দল নিয়ে ১৮ দলীয় জোট গঠিত হয়। পরে জাতীয় পার্টি (কাজী জাফর) ও সাম্যবাদী দল এ জোটে যোগ দিলে তা ২০ দলীয় জোটে পরিণত হয়। এরপর থেকে জোটবদ্ধভাবেই চলছে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি।