• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০ দলীয় জোট ছাড়ার ইঙ্গিত লেবার পার্টির

লেবার পাটিঢাকা: এবার ২০ দলীয় জোট ছাড়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ২০ দলীয় জোটে অন্তর্ভুক্ত করা হলে জোট ছেড়ে দেবেন বলে ঘোষণা দেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাবাদ বিরোধী কনভেনশনে সংগঠনটির সভাপতি এ ঘোষণা দেন।

ইরান বলেন, যে কাদের সিদ্দিকী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তিনি সহ্য করবেন না তাকে এবং দেশবিরোধী কোনো তাবেদার শক্তিকে ২০ দলীয় জোটে অন্তর্ভুক্ত করা হলে সেই জোটে থাকবে না বাংলাদেশ লেবার পার্টি।

এসময় তিনি বলেন, জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। তাদের ঘরেই জন্ম হয়েছে আইএস এবং জঙ্গিবাদ। তাই তাদের পতন ছাড়া এগুলো নির্মূল করা সম্ভব নয়।

এর আগে কনভেনশনে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেন, জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করে সরকার জাতীয় ঐক্য সৃষ্টিতে বাঁধা সৃষ্টি করছে।

কনভেনশনে আরো বক্তব্য রাখেন এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মাহাদী, যুগ্ম মহাসচিব এ্যাড. হাবিবা রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ