• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

অলিম্পিক ফুটবল থেকে আর্জেন্টিনার বিদায়

argentinaখেলাধুলা ডেস্ক: এবারের অলিম্পিকের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টিনা ফুটবল দলকে। হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ছিটকে গেলেন জুনিয়র মেসিরা। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জিততেই হতো তাদের। কিন্তু র‍্যাঙ্কিংয়ে ৮২ নম্বর দলের সঙ্গে ড্র করে স্বপ্নভঙ্গ হলো আলবিসেলেস্তেদের।
হার দিয়েই রিও অলিম্পিক মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে তারা পরাস্ত হয়েছিল ২-০ গোলের ব্যবধানে। এতে বড়সড় এক ধাক্কা খেয়েছিল তারা।
দ্বিতীয় ম্যাচে অবশ্য সমর্থকদের হতাশ করেননি জুনিয়র মেসিরা। ১০ জনে পরিণত হওয়া দল নিয়েও আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকিয়ে রেখেছিল আর্জেন্টিনা।
কিন্তু সামনে আর যেতে দিল না হন্ডুরাস। ম্যাচের ৭৫ মিনিটে অ্যান্থনি লোজানোর পেনাল্টি গোলে ১-০ গোলে এগিয়ে যায় হন্ডুরাস। খেলার অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল পরিশোধ করে আর্জেন্টিনা।
কিছুক্ষণের জন্য আশা ফিরে পেলেও আর কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে দুবারের সোনাজয়ীদের এবার খালি হাতেই ফিরতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ