• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফজলুর রহমান পটল আর নেই

potol-md20160811235343সিসি নিউজ: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৯টায় কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফজলুর রহমান পটল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ পাপ্পু মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বৈচিত্র রাজনৈতিক জীবনের অধিকারী পটল লালপুর-গুরুদাসপুর থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও পরে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই ছাত্রনেতা।
স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেয়া পটল বিএনপির বিভিন্ন পর্যায়ে নেত্রীর আস্থাভাজন নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। বিভিন্ন নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ