• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |

‘দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠছে’

ফকরুলঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ, উগ্রবাদ ও হিংস্রতা মাথাচাড়া দিয়ে উঠছে। জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারবিরোধী দলকে দমন করছে। এতে করে বোঝা যায় রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর রিপার্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল প্রশ্ন রেখে বলেন, দেশে যা চলছে, তা ভয়াবহ অশনি-সংকেত। বাংলাদেশ কি আফগানিস্তান-পাকিস্তানের মতো হবে? বোমায় শত শত মানুষ নিহত হবে? সিরিয়ার মতো লাখো মানুষ বাস্তুহারা হয়ে চলে যাবে?
দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়। জঙ্গি সন্ত্রাস সবকিছু গণতন্ত্রের অনুপস্থিতের কারণেই সৃষ্টি হয়েছে।
বিএনপির নেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন সেটা তার অন্তর থেকে দাবি করে দলটির মহাসচিব বলেন, কিন্তু জাতির দুর্ভাগ্য আওয়ামী লীগ কোনো দিনই জাতিকে রক্ষা করার কোনো আহ্বানে সাড়া দেয়নি। বরং তারা জাতিকে বিভক্ত করেছে।
কেবলমাত্র জনগণের সরকার প্রতিষ্ঠিত করার মাধ্যমেই দেশের সব সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আয়োজক সংগঠনের সভাপতি গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসেন রহমতউল্লাহ, সংগঠনের যুগ্ম-মহাসচিব শামসুল হক, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দালনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ