• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

সমর্থকদের ধন্যবাদ জানালেন মোস্তাফিজ

mu_46404খেলাধুলা ডেস্ক: বাঁ-কাধে সফল অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বাংলাদেশের এই পেস সেনসেশন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪০) তার অস্ত্রোপচার শুরু হয়। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবেই শেষ করেন মোস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার। অস্ত্রোপচারে সময় লেগেছে ৫০ মিনিটের মতো।
হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের ম‌‌‌াধ্যমে সমর্থকদের ধন্যবাদ জানালেন এই বিস্ময় বালক। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন,‘সকলকে ধন্যবাদ, যারা আমাকে অনেক ভালোবাসেন এবং সমর্থন দিয়েছেন’ (Thank you all for the lots of love and support…‪#‎Fizz‬)।
এর আগে লন্ডন থেকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ ও ভালো আছেন মোস্তাফিজ। আগে জানানো হয়েছিল, তাকে শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। শরীরে কিছু ব্যথা অনুভব করায় শেষ পর্যন্ত আরও একদিন তাকে হাসপাতালে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন কনসালট্যান্ট। ফলে, লন্ডনে অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক মোস্তাফিজের শনিবার (১৩ আগস্ট) হাসপাতাল ছাড়ার কথা।
উল্লেখ্য, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর কাঁধের চোট সারাতে গত ২ আগস্ট ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ফ্রাঙ্ক জানিয়েছেন তিনি ২২ আগস্টের আগে মোস্তাফিজের কাঁধের চিকিৎসা করতে পারবেন না। ফলে অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হন মোস্তাফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ