• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

বুধবার সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও হন্ডুরাস

নেইমারখেলাধুলা ডেস্ক: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু অলিম্পিকে একবারও ফুটবলে সোনা জিততে পারেনি পেলের দেশ। কিন্তু এবার স্বপ্ন ছোঁয়ার অনেক কাছাকাছি চলে এসেছে ব্রাজিল। অনেক কাছাকাছি চলে এসে যাকে ঘিরে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল সেই নেইমারও। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল হন্ডুরাস। সেমিতে জিতলেই ফাইনাল। সে ক্ষেত্রে অনেকখানি রাস্তা এগিয়ে গিয়েছে পেলের দেশ। তবে শেষ পর্যন্ত যাতে কোনও পরিস্থিতিতে সোনা ফসকে না যায় তার জন্য সতর্ক নেইমাররা।

বাংলাদেশ সময় ১৭ আগস্ট বুধবার রাত ১০টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও হন্ডুরাস। আর ১৮ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে ময়দানি লড়াইয়ে নামবে জার্মানি ও নাইজেরিয়া। এর আগে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে ব্রাজিল।

সেমিফাইনালের সময়সূচি :

তারিখ মুখোমুখি মুখোমুখি
১৭ আগস্ট, বুধবার ব্রাজিল-হন্ডুরাস রাত ১০টা
১৮ আগস্ট, বৃহস্পতিবার জার্মানি-নাইজেরিয়া দিবাগত রাত১টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ