• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

সেলিমা-বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

সেলিমা-বুলুঢাকা: রাজধানীর মুগদা থানায় নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, শিরিন সুলতানা ও কাইয়ুম কমিশনার।
২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা থানা এলাকায় নাশকতার অভিযোগে থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ