• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |

‘আমরা সব সময় ঐক্যের পক্ষে’- তাজুল

Kurigram-Oposision-Party-Cheif-Huif-photo-16.08.16কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আমরা সব সময় ঐক্যের পক্ষে। তবে কাদের সাথে ঐক্য। যারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে তাদের সাথে কিসের ঐক্য। যারা নির্বাচনে অংশ নেবে, নির্বাচনের ফলাফল মেনে সংসদে যাবে তাদের সাথে ঐক্য হতে পারে। এছাড়া কোন ঐক্যের প্রয়োজন নেই। আগাম নির্বাচন প্রসঙ্গে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ট্রেন ফেল করেছেন। পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা আগামী নির্বাচনে অংশ গ্রহন করেন, দেশটাকে বাঁচান, আপনারাও বাঁচুন। জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন না করাকে শুভবুদ্ধির উদয় বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আরো বলেন, দেশের মানুষের শান্তির জন্যই জাতীয় সংসদে বিরোধী দলের ভুমিকা পালন করছি। দেশ আগে নিরাপদ ছিল, এখনও নিরাপদ আছে। দেশে কোন আইএস নাই। যারা অতিতে জঙ্গী কার্যক্রম চালিয়েছিল, তারাই এখনও দেশে জঙ্গী কার্যক্রম চালাচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরন কালে তিনি এসব কথা বলেন। এসময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান রানা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আমিনুল ইসলামসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি রাজারহাট আদর্শ ডিগ্রী মহিলা কলেজে মতবিনিময় সভা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ