• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

জাপার প্রেসিডিয়ামের সভা রবিবার

জাপাঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের নবগঠিত প্রেসিডিয়ামের সভা আহ্বান করেছেন। রবিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে। পার্টির মহাসচিব যথাসময়ে সকল প্রেসিডিয়াম সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
১৬ মে জাপার অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর এটাই প্রথম সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা। ইতিমধ্যে জাপার ৪১জন প্রেসিডিয়াম সদস্যের মধ্য ৪০জনের নাম ঘোষণা করেছেন এরশাদ। ১৪ আগস্ট সর্বশেষ দীর্ঘদিন দলের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা মেজর অব. খালেদ আকতারকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
এছাড়াও আগামী ২৭ আগস্ট জাপার কেন্দ্রীয় যৌথসভাও অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জাপার অধিকাংশ কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা করেছে দলটি।
জাপা সূত্রে জানা গেছে, আগামী যৌথসভার আগেই অবশিষ্ট কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা করা হবে।
এ বিষয়ে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বলেন, আমাদের চেয়ারম্যানের নির্দেশে মহাসচিব রবিবার প্রেসিডিয়াম সভা ডেকেছেন। আগামী ২৭ তারিখ আমরা যৌথসভার সিদ্ধান্ত নিয়েছি। তবে কাঙ্খিত হলরুম পাওয়া না গেলে হয়তো এই যৌথসভা কয়েকদিন পেছানো হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ