• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

বাড্ডায় ১৮ জামায়াত-শিবিরকর্মী আটক

badda20160819125304ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল থেকে সন্দেহভাজন ১৮ ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আটক করে বাড্ডা থানার পুলিশ। পুলিশের ভাষ্য আটককৃতরা সকলেই জামায়াত-শিবিরের নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল। তিনি বলেন, স্কুলটিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ