• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

‘এরশাদ নন, জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করেছিলাম আমি’

নাজমুল হুদাসিসি ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করেননি। আমিই এদিনকে ছুটি ঘোষণা করেছিলাম।
এ দাবি করেছেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বৃহস্পতিবার একটি নিউজ পোর্টালের সাথে সাক্ষাতকারে এ দাবি করেন।
উল্লেখ্য, বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে আমি জন্মাষ্টমীর দিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছিলাম। এ মহৎ কাজটি করতে পেরে আজো আমি নিজেকে ধন্য মনে করি।
এরশাদের ছুটি ঘোষণার প্রতিক্রিয়ায় নাজমুল হুদা বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে আমি ছোট করতে চাই না। তাকে বিব্রত করার জন্যও বলছি না। সঠিক ইতিহাস বা তথ্যটি জানার জন্য বলছি, আমার যতদূর মনে পড়ে ১৯৯৩ সালে আমি তথ্যমন্ত্রী থাকাকালে জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়।
বিএনপির সাবেক এ নেতা বলেন, আমি তথ্যমন্ত্রী থাকার সময় হিন্দু সম্প্রদায়ের কিছুলোক আমার সঙ্গে দেখা করতে আসে এবং তারা জন্মাষ্টমীর দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানায়, তখন আমি ভেবে দেখলাম খ্রিস্টানদের বড় দিনে যদি সরকারি ছুটি থাকে, তাহলে হিন্দুদের জন্মাষ্টমীতে কেন সরকারি ছুটি থাকবে না। আমি তাৎক্ষণিক তাদের দাবি মেনে নিই। জন্মাষ্টমীর দিন সরকারি ছুটি ঘোষণা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ