নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শোক সমাবেশ ও শোক মিছিল করেছে জেলা যুবলীগ। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার স্থানীয় শহীদ চত্তরে শোক সমাবেশ করে। পরে একটি শোক মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র বর্দ্ধন বাপীর সভাপতিত্বে শোক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী, জেলা যুব লীগের সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক নুরজ্জামান বুলেট প্রমুখ বক্তব্য রাখেন।
শোক সমাবেশ ও মিছিলের আগে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতীকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে প্রধান অতিথিসহ দলের নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে স্বপরিবারে নিহত জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।