• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জঙ্গিদের জীবিত ধরা হয়নি কেন, প্রশ্ন খালেদার

bnp_48558ঢাকা: নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের জীবিত ধরা হলো না কেন?’ এমন প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেছেন, জঙ্গিদের জীবিত ধরা হয়নি কেন? জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলতে ও তথ্য উদঘাটনের জন্য তাদের জীবিত ধরা প্রয়োজন ছিলো, কেন তাদের হত্যা করা হলো?
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের সময় শায়খ আবদুর রহমানকে ধরতে অনেক সময় ও কষ্ট হয়েছিলো। এরপরও আমরা তাকে ধরেছিলাম এবং বিচারের মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করা হয়েছিলো। কিন্তু এ সরকার কাউকে ধরছে না, তারা হত্যা করছে।
এ সময় সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়েও সমালোচনা করেন বিএনপি চেয়ারপার্সন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ