• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

মিরপুরে নিহত জঙ্গির পরিচয় মিলেছে : আহত ৩ পুলিশ হাসপাতালে

Jongi1472837065সিসি নিউজ : রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার জাঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গির পরিচর পাওয়া গেছে। তার নাম মুরাদ। সে জেএমবি’র সামরিক শাখার প্রশিক্ষক ছিলো বলে পুলিশ নিশ্চিত করেছে। আজ রাত পৌনে ৯টার দিকে মিরপুর রূপনগরের একটি বাড়ীর জঙ্গি আস্তানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এ অভিযান চালায়। এ সময় গোলাগুলিতে ওই জঙ্গি নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তারা হচ্ছেন- রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ আলম, ওসি তদন্ত শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মোমিনুল।  আহত দুই ওসি শাহীন ফকির ও শহীদ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য হয়েছে স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) মোসলেম রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার আবদুল বাতেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
Jongi631472841134পুলিশ জানায়, ওই বাসাটি গত ২৮ আগস্ট থেকে গোয়েন্দা পুলিশের নজরদারিতে ছিলো। বাসাটি তালাবদ্ধ থাকায় ওইদিন অভিযান চালানো সম্ভব হয়নি। পরে আজ রাতে জঙ্গি সদস্য মুরাদ বাসায় ফিরলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পরে রূপনগর থানার ওসি শহিদ আলমসহ ৩ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে অভিযান চালাতে ওই বাসায় যান। সেখানে বাসার তালা খুলে অভিযান চালাতে গেলে মুরাদ ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করে ও গুলি ছোঁড়ে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মুরাদ নিহত হয়।
পুলিশ জানায়, রূপনগরের ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যদের ওপর জঙ্গি হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। রাত ১১টা ৩০ মিনিটে পর্যন্ত অভিযান সমাপ্ত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ