• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬ সেপ্টেম্বর আ.লীগের যৌথসভা

আ’লীগঢাকা: দলের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যৌথসভায় বসবে আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক যৌথসভা আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।’

ওই সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এ ছাড়া আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সম্মেলন প্রস্তুত উপ-কমিটির দুইটি সভা অনুষ্ঠিত হবে। আগামী রোববার সকাল সাড়ে ১১টায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর আগামী সোমবার সকাল ১১টায় একই জায়গায় স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

ওই সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন উভয় উপ-কমিটির সদস্য সচিবরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ