• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

টুইটারে খালেদার প্রথম টুইট

Khalada_tweter1472742635ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন দেশের জনপ্রিয় ও শীর্ষ নেতাদের সঙ্গে তাল মেলাতে এবার টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার সকালে টুইটও করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান- আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক সমাজ গড়ি।’

খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট হচ্ছে- (twitter.com/BegumZiaBD)|

দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তার নিজের অ্যাকাউন্টটি উন্মুক্ত করেন তিনি নিজেই।

এ সময় বিএনপির নতুন ওয়েবসাইট পোর্টাল, ফেসবুক পেজ, ইউটিউবে দলীয় চ্যানেল উদ্বোধন করেন খালেদা জিয়া। এগুলো বাস্তবায়ন করেছে বিএনপির কমিনিউকেশন সেল।

এসব ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল (www.bnpbangladesh.com), ফেসবুক  (bnp.communication), টুইটার (bnpbangladesh) ও ব্লগ (www.bangladeshivoices.blogspot.com)|

বিএনপির এজেন্ডা এবং কর্মসূচি দলীয় নেতা-কর্মী সমর্থক, শুভাকাঙ্খী ও বিশ্ব দরবারে পৌঁছে দিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় দলটির কমিউনিকেশন সেল। এসব ওয়েবসাইটে বিএনপি সংশ্লিষ্ট সব প্রতিবেদন ছবি ও ভিডিও আকারে প্রকাশ করা হবে। বাংলার সঙ্গে সঙ্গে এসব ইংরেজি ভার্সনেও হুবহু থাকবে।

দলের কমিউনিকেশন সেলের এই উদ্যোগের প্রশংসা করে খালেদা জিয়া বলেন, খুব সুন্দর কাজ করেছেন। এজন্য বিএনপির নেতা-কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে দেশে-বিদেশে বিএনপির নেতা-কর্মী ও শুভাকাঙ্খী ও বিদেশিরা, যারা বিএনপির সম্পর্কে জানতে চায় তারা জানতে পারবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ