• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |

‘আসল বিএনপি’ কর্মীদের ফের ধোলাই

asolbnp_49790ঢাকা: কথিত ‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান নাসিমের কর্মীদের ধোলাই দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাসিমের অনুসারীরা মিছিল নিয়ে জোনাকি সিনেমা হল পার হয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়।
এসময় নাসিমের বেশ কয়েকজন কর্মী ধোলাইয়ের শিকার হন। মারধরের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়। পরে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগেও তিনবার নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে গেলে হামলার মুখে পড়েন ‘আসল বিএনপি’র অনুসারীরা।
‘আসল বিএনপি’র কর্মীদের মিছিলের সংবাদ শুনে দুপুর থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে নয়াপল্টন এলাকায় ‘আসল বিএনপি’র কর্মীদের পিটুনি দেয়ার সময় এ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ যায়।
‘আসল বিএনপি’ কর্মীদের পিটুনি দেয়ার পর বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রদলের সহ-সভাপতি জয়দেব জয়, আবু আতিক আল হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল, বিএম নাজিম মাহমুদ, মুশফিকুর রহমান লেলিন, মির্জা ইয়াসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারীর মহানগর পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ