ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সপরিবারে পবিত্র হজব্রত পালন করতে সোমবার বিকেলে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি সৌদি যাওয়ার প্রাক্কালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন।
সময় স্বল্পতার কারণে যুবলীগ চেয়ারম্যান সবার সাথে যোগাযোগ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।