সিসি নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ আ স ম হান্নান শাহ সম্মিলিত সামরিক হাসপাতলে লাইফ সাপোর্টে আছেন। সোমবার রাতে রাজধানীর ডিওএইচএসের বাসায় সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতলে ভর্তি করা।
জানা গেছে, সোমবার রাতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে টক শো শেষ করার পর হান্নান শাহ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরিভাবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হান্নান শাহ ও পরিবারের সবাই তাঁর আশু-রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
হান্নান শাহর ব্যক্তিগত কর্মকর্তা অনন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতলে ভর্তি করা হয়। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।’