• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আমরা দ্রুত জঙ্গিদের দমন করতে পেরেছি: প্রধানমন্ত্রী

pmm_49926ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে যখন আমরা তবে আবারও একটা অবস্থায় নিয়ে এসেছি, তখন শুরু হয়েছে জঙ্গিবাদী কর্মকাণ্ড। আমরা দ্রুত জঙ্গিদের দমন করতে পেরেছি।
মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং দলের ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
গুলাশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মাত্র ১০ ঘণ্টায় আমরা জঙ্গিদের দমন করতে পেরেছি। পৃথিবীর কোনো দেশ এরকম করতে পারে নাই।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা জীবিত ধরা দেয় না, গুলি খায়, মারা যায়। জঙ্গিদের জন্য খালেদা জিয়ার মায়া কান্না, মানুষ পোড়ানোর জন্যতো তিনি মায়াকান্না করেননি। খালেদা জঙ্গি দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছে, এজন্যই তাদের জন্য তার কান্না।
জঙ্গিদের জন্য তার (খালেদার) কান্না কেন, বিএনপির কান্না কেন- এর রহস্য আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা মারা গেলে তাদের মন কাঁদে, দেশের মানুষকে এ বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে। জঙ্গিরা যদি ধরা না পড়তো, না মারা যেত, তাহলে কত মানুষ তাদের হাতে মারা যেত। খালেদা কি এটাই চেয়েছিলেন? প্রশ্ন রাখেন শেখ হাসিনা।
যুদ্ধাপরাধীদের রায় সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেছে, মন্ত্রী বানিয়েছে, লাখো শহীদের রক্তে রাঙা পতাকা তাদের হাতে তুলে দিয়েছে, এরাই সবচেয়ে বড় রাজাকার, সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। এদেরই বিচার হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ