খুলনা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় নগর ও জেলা বিএনপির উদ্যেগে পৃথক পৃথক সমাবেশ হয়েছে।
নগর শাখার সমাবেশে সভাপতিত্ব করেন নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
সভায় বক্তব্য রাখেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সিরাজুল ইসলাম মেঝো ভাই, ফখরুল আলম, তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, এস এম আরিফুর রহমান মিঠু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু ও শেখ সাদী। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফফার।
অপরদিকে জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা।