• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

জামায়াতকে নিষিদ্ধের জন্য আইন প্রস্তুত : মোজাম্মেল হক

%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0সিসি ডেস্ক: মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি বিরোধিতাকারী ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের জন্য আইন প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে ‘মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার পরই এ বিষয় নিয়ে সিদ্বান্ত নেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তও অবশ্যম্ভাবী। কারণ পৃথিবীতে যুদ্ধাপরাধীদের শুধু বিচারই হয় না, সম্পদও বাজেয়াপ্ত হয়। আমরাও অবশ্যই তাদের সম্পদ বাজেয়াপ্ত করবো।

এ সময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ