ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন একুশে টিভির সাবেক এক সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ একটি মামলায় বৃহস্পতিবার ওই দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত।
মেট্রোপলিটন মেজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারির আদালত তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে এই আদেশ জারি করেন।