• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

উপদেষ্টা পদ থেকে তৈমুর আলমের ইস্তফা

image-808সিসি ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।

দলীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় তৈমুর আলম খন্দকার তার পদত্যাগপত্রটি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহম্মদ শাহজাহানের হাতে জমা দেন।

গুঞ্জন রয়েছে, জেলা বিএনপির সভাপতির পদে থাকার জন্যই উপদেষ্টার পদ ছাড়ছেন তিনি।

পদত্যাগপত্রে তৈমুর আলম উল্লেখ করেন, ম্যাডাম, আপনার উপদেষ্টা করে আমাকে সম্মানিত করেছেন, তার জন্য চিরকৃতজ্ঞ। আপনি আমায় যা দিয়েছেন আমি পেয়েছি। কিন্তু নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা, যারা নানা আন্দোলন সংগ্রামে, জেল-জুলুম সহ্য করে, দলকে ভালোবেসে রাজপথে আছে, তাদের চাওয়া আমি যেন তাদের দায়িত্ব গ্রহণ করি।

উল্লেখ্য, বিএনপির গত কমিটিতে তৈমুর আলম খন্দকারকে কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ