খেলাধুলা ডেস্ক : আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে অসাধারন বোলিং করে মাশরাফি উঠে এসেছেন আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ম স্থানে।
আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে মোট ১২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। বর্তমানে মাশরাফির রেটিং পয়েন্ট ৬২৩।
দুই ধাপ পিছিয়ে ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন সাকিব আল হাসান। তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আছেন ২২ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। এছাড়া এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।