• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্রেসিডিয়াম হলেন যারা

252658_1সিসি নিউজ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক এবং আবদুর রহমান।

আজ রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদের নাম ঘোষণা করেন।

হানিফ, দীপু মনি ও নানক পুরনো কমিটিতেও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন; তাদের সঙ্গে নতুন যোগ হয়েছেন আব্দুর রহমান।

কোষাধ‌্যক্ষ পদে এন এইচ আশিকুর রহমানই থাকছেন নতুন কমিটিতে।

আওয়ামী লীগের প্রেসিডিয়ামে ৬ নতুন মুখ

আওয়ামী লীগের প্রেসিডিয়ামের ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয় জন নতুন মুখ। এছাড়া চার জন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন আবদুর রহমান। কোষাধ্যক্ষ পদে আছেন এইচএম আশিকুর রহমান। নতুন কমিটির প্রেসিডিয়াম সদস্যরা হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আবদুর রাজ্জাক, নূরুল ইসলাম নাহিদ,এডভোকেট সাহারা খাতুন, আবদুল মান্নান খান, পিযূষ ভট্টাচার্য, রমেশ চন্দ্র সেন, ফারুক খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ