• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা

অ্যালবার্ট পি কস্টাসিসি নিউজ: যুবদলের অ্যালবার্ট পি কস্টাকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মাধ্যমে যুবদলের মোয়াজ্জেম হোসেন আলালের স্থালাভিষিক্ত হলেন অ্যালবার্ট। মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

পদপ্রাপ্তি বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যালবার্ট বলেন, আমি এ দায়িত্ব পেয়ে আনন্দিত। ম্যাডাম জিয়াকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে মনোনীত করেছেন। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার আন্দোলনে আমি ভূমিকা রাখবো।

এর আগে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান অ্যালবার্টের ভারপ্রাপ্ত সভাপতির পদ পাওয়ার তথ্য নিশ্চিত করেন। শায়রুল আরও জানান, যুবদলের বর্তমান সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম নীরব। যুবদলের নতুন কেমিটিকে কেন্দ্র করে যখন সংগঠনের ভেতর আলোচনা তুঙ্গে, তখনই অ্যালবার্টের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ার ঘোষণাটি এলো।

ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ার আগে অ্যালবার্ট পি কস্টা দলটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে ১৯৭৩-৭৪ সালে তিনি বাংলাদেশে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। তার গ্রামের বাড়ি গাজীপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ