• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মঙ্গলবার টুঙ্গিপাড়া যাবেন শেখ হাসিনা

হাসিনাসিসি নিউজ: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। দলটির নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র জানায়, এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।

বার্তায় বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। দুপুর ১২টায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এর পর ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি।

দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথসভা হবে। বিকেল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী।

রবিবার টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ কর্মসূচি স্থগিত করা হয়।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যরা সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উল্লিখিত কর্মসূচিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ