ঢাকা: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার অভিনন্দন বার্তাতে আশা প্রকাশ করে বলা হয়, দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
শায়রুল কবির জানান, যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের মাধ্যমে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেয়া অভিনন্দন বার্তা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয়া হবে।