• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

যুদ্ধাপরাধে জড়িত জামায়াতের আমির মকবুল

image_169519_0সিসি নিউজ: জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির মকবুল আহমাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তসংস্থা।
সোমবার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্তসংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান একথা জানান।
তিনি বলেন, “মকবুলের বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। তবে অনেক অগ্রগতি হয়েছে। তিনি যে রাজাকার ছিলেন সে বিষয়টি তথ্য-উপাত্তে স্পষ্ট।”

এক প্রশ্নের জবাবে হান্নান খান বলেন, “মকবুলের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ ছিল না। তবে গণমাধ্যমে আসা প্রতিবেদনের ভিত্তিতে তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেছে।”
তিনি বলেন, “এ বিষয়ে এখনো প্রাথমিক তদন্ত চলছে। তার বিরুদ্ধে মামলা হবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।”
সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে- মকবুল আহমাদ ১৯৭১ সালে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। ওই সংবাদের সূত্র ধরেই মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধের তথ্য অনুসন্ধানের উদ্যোগ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মকবুল আহমাদ গত ৬ বছর ধরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি দলটির আমির হিসেবে নির্বাচিত হন এবং আমির হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, অপর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও জামায়াতের নির্বাহী সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ৯০ বছর দণ্ড পাওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার চলাকালীন সময়ে দলটির সাবেক আমির অধ্যাপক গোলাম আযম মৃত্যুবরণ করেন।
বর্তমানে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ, সিনিয়র নায়েবে আমির আব্দুস সোবহান এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ