• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলে ফুলে সিক্ত চাঁদপুরের তিন কৃতি সন্তান

6শরীফুল ইসলাম, চাঁদপুর: বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য অ্যাড. কাজী নজিব উল্ল্যাহ হীরুকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার বিকেলে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুরের ৩ কৃতি সন্তানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলোচনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য অ্যাড. কাজী নজিব উল্ল্যাহ হীরু।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহি সংসদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমদ।
সংবর্ধিত অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, আমার জীবনের অর্জনগুলোতে চাঁদপুরবাসীর অবদান কম নয়। কারন আমি আপনাদের সন্তান। আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আজকের যুগে অস্ত্রে ক্ষমতা নয়, তথ্যই ক্ষমতা। আগামী নির্বাচনে সকলে ইস্পাত ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখে দিয়ে বিজয়কে সুনিশ্চিত করতে হবে। তাহলেই নৌকার বিজয় হবেই হবে।
তিনি আরোও বলেন, আমাদের দেশ সীমিত সম্পদের বিশাল জন গোষ্ঠীর একটি দেশ। এ দেশটি কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব বিষ্ময়ের চোখে তাকিয়ে দেখছে। যারা এ উন্নয়নকে পছন্দ করে না, তারাই আজ দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে। চাঁদপুরবাসী সকল অপচেষ্টাকারীদের রুখে দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবো।
সংবধিত অতিথির বক্তব্যে বাবু সুজিত রায় নন্দী বলেন, দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ ও জাতী সংঘের পুরস্কারে ভূষিত হয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা শুধু দেশেরই নয় বিশ্ব নন্দি একজন নেতা। আমরা চাঁদপুরবাসী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশনেত্রী শেখ হাসিনাকে ঐক্যবদ্ধ হয়ে সকল কর্মকান্ডে সহায়তা করবো। এই হোক আজকে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
সংবধিত অতিথির বক্তব্যে অ্যাড. কাজী নজিব উল্ল্যাহ হীরু বলেন, কৃতজ্ঞতা জানাই দেশনেত্রী শেখ হাসিনা কে। যার যোগ্য নেতৃত্বের কারণ বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা একত্রিত হয়ে কাজ করব। চাঁদপুরবাসী আমার প্রাণের মানুষ। এখানে না থকলেও এখানকার মানুষের জন্য আমার প্রাণ কাঁদে।  আমরা চাঁদপুরবাসী সব সময় এক থেকে আওয়ামীলীগের উন্নয়নে অংশিদার হবো। এসময় গণসংবর্ধণা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের অংঙ্গ সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ