• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে আলবার্ট পি. কস্তা’র মতবিনিময়

jobodal-picদিনাজপুর প্রতিনিধি: বর্তমান বাংলাদেশ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ ও জাতির এ ক্রান্তিকালে দেশের মানুষ দিশেহারা অবস্থায় দিনাতিপাত করছে। শাসকগোষ্ঠি পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। এদের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে ঐক্যের কোন বিকল্প নেই। জাতির ক্রান্তিকালে যুব সমাজ সব সময় ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আধুনিক বাংলাদেশ রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহঙ্কার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জাতিকে বাকশালী শাসক গোষ্ঠির হাত থেকে উদ্ধার করতে হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলবার্ট পি. কস্তাকে দিনাজপুর জেলা যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির একটি টীম ঠাকুরগাঁওয়ে যুবদলের জেলা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দিনাজপুর অতিক্রমকালে জেলা বিএনপি কার্যালয়ে আসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আব্দুল খালেক, দপ্তর সম্পাদক কাজী রফিক ও সদস্য আব্দুল ওয়াহাব।
দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোন্নাফ মুকুল, রাশেদুজ্জামান রাশেদ, পৌর কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদ, সোহেল নিশাত, সদস্য মাহবুব আলম নিশার, বাবু চৌধুরী, বাদশা আলমগীর, আব্দুল্লাহ, মোঃ খোকন, শাহীন, কোতয়ালী যুবদলের সাবেক সভাপতি সালেহুর রহমান বাবু, যুবনেতা আব্দুস সবুর, মিন্টু, মুকুল, জুলহাস, সুমন, জনি, লিটন, বাবু, সঞ্জু, সাজু, সাহাদত, আশরাফুল, রতন, আবু, মোস্তাক, কুরবানসহ অন্যান্য নেতাকর্মী  উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন-স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ