ঠাকুরগাঁও: জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে মো. মহেবুল্লাহ আবু নুরকে সভাপতি ও মাহবুব হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া পৌর যুবদলের নতুন কমিটি দেয়া হয়েছে। এতে সভাপতি পদে মো. আহমেদ উল্লাহ বাবু ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, গত বুধবার ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ। সম্মেলনটি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবাট পি কস্ট্রা।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ জানান, দেশের কঠিন সময়ে আমরা দায়িত্ব পেয়েছি এবং তা যেন ভালোভাবে পালন করতে পারি।