• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

image_170054_0ঢাকা: বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগরের ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। আগামী ২ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারির ওপর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, গত বছরের ১৮ মার্চ মিরপুর থানাধীন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনার এক দিন পর ১৯ মার্চ মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে এ মামলা হয়।
আদালত আজ এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মামলার পলাতক ১৬ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
১৬ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ