• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন যারা

আ’লীগসিসি নিউজ : আওয়ামী লীগের ৩ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদককে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আজ সোমবার সকালে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটা টিমওয়ার্ক। আমি একা পারব না। তাই দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মুখপাত্র হিসেবে কোনো পদ-পদবি বা ঘোষণা না থাকলেও প্রথমবারের মতো এ পদে কাউকে দায়িত্ব দেয়া হলো।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ দায়িত্ব পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ