• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘মিয়ানমারের গণহত্যা বন্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে’

নজরুলঢাকা: মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টায় মিয়ানমারের গণহত্যা বন্ধে রুখে দাঁড়াতে হবে।

রবিবার সকালে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরকারের উদ্দেশ্য নজরুল ইসলাম খান বলেন, রোহিঙ্গাদের হত্যার বিষয়ে বিশ্ব বিবেক নিশ্চুপ হয়ে আছে। এদিকে আপনারা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিচ্ছেন না। আমরা তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিতে বলছি না, তাদের আশ্রয় দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদেরকে ফেরত পাঠান।

আওয়ামী লীগ বিএনপিকে প্রতিদ্বন্দ্বী নয়, রাজনৈতিক শক্র মনে করে বলে মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি এ.কে. এম বশিরউদ্দিনের সভাপতিত্ব সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এবিএম মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, সাবেক ছাত্রনেতা শাহজাহান মিয়া সম্রাট, ঢাকা মহানগর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, লায়ন মিয়া মোঃ আনোয়ার, সাবেক ছাত্রনেতা এড. মনিরুল হক রাজন, কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ