ঢাকা: প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাউন্সিল হলে জাতীয় পার্টির এক যৌথ সভা অনুষ্ঠিত হবে।
সভায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত থাকবেন।
যৌথসভায় দলের চেয়ারম্যান ছাড়াও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলের নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ শীর্ষনেতারা বক্তব্য রাখবেন।
দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি বিবার্তাকে জানান, সভায় দলের প্রেসিডিয়াম সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সারাদেশ থেকে আগত জেলা ও উপজেলা নেতারাও বক্তব্য দেবেন।