• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণতন্ত্রের স্বার্থে সব দলকে এগিয়ে আসতে হবে: ওবায়দুল কাদের

কাদেরঢাকা: সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের স্বার্থে সব দলকে এগিয়ে আসতে হবে। সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় মাজারে ফুলে দিয়ে আরো শ্রদ্ধা জানান আওয়ামী লীগের চিপ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগ নেতা এম এ করিমসহ বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মীরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি ভাঙা রেকর্ড বাজাচ্ছে উল্লেখ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জয়ের আগেই হেরে যায়, এটা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। সে কারণেই সত্য ও সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলেছেন। এরপরেও আমি ভিন্নমত দেবো এটা কী করে ভাবলেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ