• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে ছাত্রশিবিরের শোভাযাত্রা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্রশিবির। আজ সকালে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত শোভাযাত্রাটি গেন্ডারিয়া রেল স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জুরাইন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাদরাসা কার্যক্রম সম্পাদক সাদেক বিল্লাহ ও মহানগর সভাপতি রিয়াজ উদ্দিন। শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন জাতি হিসেবে আজ আমরা গর্ববোধ করছি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি। দেশ স্বাধীন হলেও দেশের মানুষ আজও স্বাধীন হতে পরেনি। বক্তারা আরও বলেন, স্বাধীনতা ঐক্যের প্রতীক, বিভক্তির নয়। কিন্তু আজ কতিপয় লোক দেশকে বিভক্তির দিকে ঠেলে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বিভক্তি দিয়ে কখনো উন্নয়ন সম্ভব নয়। দেশের স্বার্থে বিভক্তি ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা সেক্রেটারি শাফিউল আলম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ