• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরোধী দলে আছি, মহাজোটে নেই : এরশাদ

রংপুর: বিরোধী দল হিসেবে মন্ত্রিসভায় থাকা না থাকা নিয়ে এতো দিনে নিজের অবস্থান থেকে সরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “আমরা আর মহাজোটে নেই, আছি বিরোধী দলে। পৃথিবীর বহুদেশে বিরোধী দল থেকেও মন্ত্রী আছে। এটা দোষের কিছু নয়। জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে। সেজন্য প্রার্থী সংগ্রহের কাজ চলছে।”
শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তার সাথে ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আহবায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সহস্য সচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফি প্রমুখ।

এরশাদ বলেন, আমরা প্রেস কনফারেন্স করে রুপরেখা দিয়েছে কি ধরনের নির্বাচন কমিশন হবে। এ সংক্রান্ত একটা আইন হওয়া দরকার। ভারতেও এই আইন নেই। রাষ্ট্রপতির সাথেও আমরা বসবো। টাউম ফিক্সড হয়েছে। আমরা চাই একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতির সাথে বসার পর যদি আমরা এ ধরনের কমিশন না পাই , তাহলে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে কথা বলবো।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সাধারণত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর বাইরে এ নিয়ে কোনো কিছু করারও থাকবে না।
নিজের অবস্থান থেকে সরে এসে এরশাদ বলেন, আমরা মহাজোটে নেই, আছি বিরোধী দলে।পৃথিবীর বহুদেশে বিরোধী দল থেকেও মন্ত্রী আছে। এটা দোষের কিছু নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ