• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনের (৫ জানুয়ারি) কর্মসূচিতে বাধা ও সমাবেশ করতে না দেয়ার অভিযোগে রোববার দেশের বিভিন্ন জেলা ও মহানগর এবং ঢাকার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার বেলা পৌনে ১১টার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ৫ জানুয়ারিকে একতরফা নির্বাচনের দিন হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে দলটি। এ বছর এই দিনে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বেশকিছু কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।
পূর্বনির্ধারিত এসব কর্মসূচি পালনের সময় বিএনপির নেতাকর্মীদের পুলিশের বাধা এবং সরকারদলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ