• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

‘বিএনপি দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত’

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, এই দলটি জন্মলগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত ছিল। আজো তারা দেশ ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ-ভাসানী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশের রূপান্তরিত হচ্ছে, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারাকে ধ্বংস করার জন্য বেগম জিয়া দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখনো তারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চক্রান্ত করছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হারিয়েছি শেখ হাসিনাকে হারাতে চাই না। কিন্তু প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য একের পর এক গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাপ-ভাসানীর সভাপতি এম.এ ভাসানী।

আরো বক্তব্য রাখেন বিএনএফ’র প্রেসিডেন্ট এস.এম আবুল কালাম আজাদ এম.পি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, আওয়ামী লীগ নেতা এম.এ করিম ও আ.স.ম মোস্তফা কামাল, বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক মতিউর রহমান লাল্টু, জাসদ নেতা হুমায়ুন কবির ও প্রকৌশলী রেদুয়ান শিকদার, ঢাকা মহানগরী দক্ষিণের নেতা মিনহাজউদ্দিন মিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ