• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সেই উপজেলা চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিষ্কার

মুন্সীগঞ্জ: চাঁদপুরের হাইমচরে স্কুল শিক্ষার্থীদের সেতু বানিয়ে তাদের পিঠে হেঁটে যাওয়া উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করেছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে একটি সেতু উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন।
৩০ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এক পর্যায়ে শিক্ষার্থীদের দ্বারা বানানো সেতু পা দিয়ে মাড়িয়ে যান তিনি।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে এমন অভিযোগ এনে হাইমচর থানায় একটি মামলা করা হয়।
এ ছাড়া নুর হোসেনকে বরখাস্ত করারও সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ঘটনা তদন্তে এলাকায় লোক পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আর গা ঢাকা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।
এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক।”
ওবায়দুল কাদের বলেন, “শিক্ষার্থীদের ওপর দিয়ে হেটে যাওয়া হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ