• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা না করে পারছি না। যেভাবেই হোক তিনি রাস্তাঘাটে কিছুটা হলেও শান্তি আনার চেষ্টা করছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহাত্মা গান্ধীর ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মহাত্মা গান্ধীর কর্মময় জীবন’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হুদা বলেন, আমরা প্রায় ব্যর্থ রাষ্ট্র হওয়ার পথে চলে গিয়েছিলাম। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহিংসতায় ভরা। এই দেশে মহাত্মা গান্ধীর প্রয়োজন যে কত বড়, তা আমাদের সবার উপলব্ধি করার প্রয়োজন রয়েছে।

নতুন নির্বাচন কমিশন সম্পর্কে নাজমুল হুদা বলেন, আমি জানি প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি এটা মেনে নেবে না। কারণ এটার মধ্যেও তারা পাল্টাপাল্টি খুঁজে পাবে। মুখোমুখি অবস্থান খুঁজে পাবে। এটার মধ্যে দিয়ে চিন্তা করা হবে কীভাবে রাজপথকে উত্তপ্ত করা যায়। আমরা কিন্তু খুব বেশি দূরে নেই এই অবস্থান থেকে।

কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ