• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রহসনমূলক নির্বাচন প্রতিহত করা হবে: মাহবুব

ঢাকা: সরকারের প্রহসনমূলক নির্বাচনে বিএনপি পা দিবে না। যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। গণবিরোধী সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আলোচনা সভাটির আয়োজন করা হয়।

খন্দকার মাহবুব বলেন,আওয়ামী লীগের অধিনে নির্বাচন কমিশন অসহায়। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ সহায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী দিনে এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন,‘আমাদের মনে রাখতে হবে অনির্বাচিত সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। শুধু গ্যাসের দাম নয় সারা বাংলাদেশকেই তারা ছারখার করে দিচ্ছে। আর এটি সমাধানে একটিই পথ খোলা আছে সেটি হল এই অবৈধ সরকারকে বিদায় করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ফারহানা জাহান নিপার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ,সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ