• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুসিক নির্বাচনের প্রচারণায় আ.লীগের কমিটি গঠন

সিসি ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ একটি বিশেষ কমিটি গঠন করেছে। দলের মনোনীত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মকাণ্ড সমন্বয় করার লক্ষে এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে প্রধান সমন্বয়কারী এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে সদস্য সচিব করে এই কমটি গঠন করা হয়েছে। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী ২১ নেতাকে নির্বাচনী এলাকার ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়েছে।

এই কমিটি আগামী ১২ মার্চ রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী দায়িত্ব পালন করবেন ১ নম্বর ওয়ার্ডে। তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন ২ নম্বর ওয়ার্ড, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে।

বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ ৯ নম্বর ওয়ার্ড, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ১০ নম্বর ওয়ার্ড, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ১১ ও ১২ নম্বর ওয়ার্ড, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ১৩ নম্বর ওয়ার্ড, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ১৫, নজিবুল্লাহ হিরু ১৬, মো. আমিরুল ইসলাম মিলন ১৭, মো. গোলাম কবীর রাব্বানী চিনু ১৮, এ বি এম রিয়াজুল কবীর কাওছার ১৯, পারভীন জামান কল্পনা ২০, আনোয়ার হোসেন ২১ ও ২২, ইকবাল হোসেন অপু ২৩ ও ২৪, মেরিনা জাহান ২৫, ড. শাম্মী আহমেদ ২৬ এবং মারুফা আক্তার পপি ২৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মত মেয়র পদে দলীয় প্রতীকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। মেয়রপদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়বেন আঞ্জুম সুলতানা সীমা। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ