ঢাকা: সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর নেতৃত্বধীন জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ হবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলসমুহ যোগাযোগ ও মত বিনিময় অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ মতবিনিময় করলো ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি। সোমবার দুপুরে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া এবং মহাসচিব মোঃ আবু সাঈদসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল জাতীয় পার্টি’র বনানী কার্যালয়ে সাক্ষাত করেন। জোট গঠনের কোঅর্ডিনেটর শুনিল শুভ রায় এর সাথে আলাপচারিতার পর এনএলপি’র প্রতিনিধিদল জাতীয় পার্টি’র মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এর সাথে মতবিনিময় করেন । এসময় জাতীয় পার্টির বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনএলপি’র প্রতিনিধিদলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।